শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কথিত ‘চলার সাথী’ -প্রথম পর্ব
সৃজন-প্রগতি
১
ক্ষুব্ধ-সম্বেগে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায়
বিঘূর্ণিত সত্তার উচ্ছৃষ্ট-বিচ্ছুরণ-সংবিদ্ধ সংঘাতকম্পিত
ছন্দে ভাসমান শক্তি-শরীরী প্রতিধ্বনিই আদিবাক্-
সৃষ্টির প্রথম প্রগতি !
২
কম্পিত-কল,সৃজন-উৎস সেই স্ফুটবাক্ বিজৃম্ভিত-
সম্বেগে,আত্ম বিচ্ছুরণে,সহসম্পদে,ভাস-বিস্ফোরণে,
বহুধা-প্রকটে পর্য্যবসিত হইয়াও তাহাই থাকিলেন-
অব্যক্তেরই বুকে ! –
কিন্তু সে স্পন্দনে ব্যক্ত-
বিমুখ সাড়া দিল না !
৩
স্পন্দনপ্লুত, বিপ্লব-বহ্নি, শক্তি-সমুদ্র,
ঘোষ-কল,জাতবাক্ প্রকট-প্রাচুর্য্য হইয়াও তদবস্থ !-
তিনিই ঈশ্বর, আদিবাক পরমদৈবত !
৪
অব্যক্তে বিরাগ-সম্বেগজ-বীচিস্পন্দিতসত্তা সংক্ষুধিত-
আবেগ কম্পনে সিসৃক্ষু
হইয়া উদ্বুদ্ধ-সৃজন-স্রোতে বিক্ষুব্ধ সংঘাতে
ব্যাবর্ত্ত বৃত্তাভাসে চেতনোদ্দীপ্ততায় অসম-বহুল-প্রকটপরায়ণ হইলেন-
আর তিনি প্রোদিতবাক্ !-
৫
বিচ্ছুরিত সত্তার বিশ্লিষ্ট-বিভেদান্তরালে বিক্ষুব্ধ-ব্যষ্টিতে বিভিন্ন-বোধ উপ্ত করিয়া-
অনুস্যূত-আকর্ষণ-উপেক্ষায় সমত্ব হরণ করিল যে-
সে-ই অব্যক্ত !
৬
অব্যক্তের বুকে
বিসৃষত-বাক-বিচ্ছুরণ-
নানা সংঘাতে ক্রিয়া পারস্পরয্যে প্রকটিত অসমে
বিভিন্ন ব্যষ্টিতে স্ফোটপ্রানে অনুপ্রানিত হইয়া-
সূক্ষ্ম ও স্থুলে
বিবর্তিত হইল !
৭
এমন করিয়া জীবন্ত রক্তমাংস
সংক্ষুব্ধ-সম্বেগে
যোজন আকুল্যে জীবন্ত শরীর-পরিগ্রহে
জবীজন্ততে পর্য্যবসিত হইয়া ক্রমাধিগমনে
নারাকৃতিতে উন্নীত হইয়া ক্রমোদ্বোধনে
আশায়-আসক্ত-জ্ঞান-কর্ম-ধী সম্বিত
হইয়া উঠিল !-
আর, বিরাম-বিভেদ-বিশেষ জাহা-কিছু
ব্যষ্টি-পরিপার্শ্বিক হইয়া তৎসংঘাত পারস্পর্য্যে
স্ফোট-চেতনায় উদ্বুদ্ধ হইল-
কিন্তু আদিবাক্ স্বসত্তায় স্থিত থাকিয়া
জনগন-সমূহের পরমজনয়িতারূপে
স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিলেন !
তাই যখনই পরমে-আকৃষ্ট বিমহিত-বিশেষ
সম্বেদনে জীবকলুষ-ক্লিষ্ট, উক্ত্যক্ত, বেদনাপিষ্ট
আর্ত্ত-আশ্রয়-উত্তার
প্রকট হইয়া পরিস্থিকে সেবা, উদ্যম ও ভরসার ব্যজনে সুস্থ ও উদ্দীপ্ত করিয়া
শ্রেয় পরিবেশনে মুক্ত করিয়া তোলেন, তিনিই রক্তমাংস-সংস্কুল জিবপ্রভ
নরনারায়ণ মানুষের আদর্শ-
মুক্তির জ্যোতিষ্মান্ উদার উন্নত বর্ত্ম !
৮
তাই উদ্দীপ্ত-সহানুভূতি-উদ্বুদ্ধ-মুগ্ধ প্রণয়ে
আকুলৎক্ষেপে জিবন-বর্দ্ধনে সঞ্চালনস্বভাব-
প্রিয়-পরমে আলিঙ্গন-উদ্বেল যখনই যে-
উদ্ভাসিত জ্ঞানাধিগমে
প্রজ্ঞোদয়রশ্মিজালে অজানা অব্যক্তের
ক্রমনিরসন তখনই তার !
৯
আর,বিকীর্ণপ্রজ্ঞা মুক্তজীবন
ব্যষতি-পরিপার্শ্বিকে
আদর্শের সার্থক পরিপূরণে দীপ্ত সম্বেগসঞ্চে
বিবর্দ্ধন-বিন্যাসে
আরো আরো-তর উন্নতি পরিব্যাপনে
ক্রম-স্মৃতি-বিকশনে
সেবাততৎপরতায় প্রিয়-পরমে
আত্ম-ইন্ধন-দগ্ধোজ্জল-ঝকমকদীপ্তিতে
উজ্জলতর করিয়া-
আলিঙ্গল-আহুতিতে
প্রাণতর হয় !
১০
বিরাগোচ্ছ্রিত-
বিপরীত সমসত্তায় মিলন-প্রবনতায়
সনির্ববন্ধ-আসক্তি-ক্ষুধিত-শোষণে
উপ্তি-আহবানে-আকৃষ্টকরণে ধৃতিশিহরণে
পরিমাপিত-বিশেষ-বিবর্দ্ধনে আকৃষ্ট করতঃ
উৎসৃত করতঃ পশোনে বর্ধন করে যে-
নারী সে-ই;
আর সম্বেগোদ্দীপ্ত-
পূরন-স্বভাব উপ্তি-আনত নারী সম্বর্দ্ধন-হৃষ্ট
গউরব-মুখর আহৃতি-পর পালনযুত যে-
সে-ই পুরুষ;-
তাই, পুরুষে আদর্শে অনুদ্ভূত-প্রণয়ে
শোষণক্ষুধ-কামিনী-আনতি
বর্দ্ধন-বিমুখতায় বিব্রত করিয়া বিধবস্তিতে
বিলীন করিয়া ফেলে !

চলার সাথী
কৃতকার্যতায় ক্রমাগতি
যশস্বিতায় সেবা
প্রকৃতির ধিক্কার
দুঃখের চিন্তায়
ভালোবাসায় জ্ঞান
পরশ্রীকাতরতা
ভালবাসায় কর্ম্মপ্রবণতা
শুভদর্শী আর মন্দদর্শী
দোষদৃষ্টি উন্নতির অন্তরায়
দোষদর্শনে
দোষ রিক্তকরণে
কপটতা
চরিত্র নির্ণয়ে
সিদ্ধি লাভে
কৃতার্থতার রাজলক্ষণ
প্রেমে দক্ষতা ও নিপুণতা
চিন্তা-বিলাসী
খাঁটি চাওয়ার কষ্টিপাথর
ইচ্ছা-বিলাসী
ধারণানুরঞ্জিত দর্শন

জয়ে প্রয়োজন-পূরণ
পারায় ‘হাঁ’
পারায় ‘না’
সিদ্ধির পথ
‘না’-এর কুটুম্বিতায়
কর্ম্মপটুতায় অনুপ্রাণতা
সুখ
প্রয়োজনানুপূরণে
বঞ্চনায়
দরিদ্রতার বন্ধু
কাজ পণ্ডকৱণে দীর্ঘসূত্রতা
লোভে
ক্রোধে দুর্দশা
স্বার্থ
Currently Reading:
পরম-প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কথিত ‘চলার সাথী’ -প্রথম পর্ব
Read More On IstoKathan:
সরস্বতী দেবীর পূজা সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর
কিভাবে কথা বলতে হয়’ -উত্তরে শ্রীঠাকুর
সক্রেটিসের ফর্ম্মুল’ নিয়ে আলোচনা- বড়দা ও শ্রীশ্রীঠাকুর
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা সম্পর্কে পরামদয়াল শ্রীশ্রীঠাকুরের কতিপয় উক্তি
